দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সেনবাগে সড়ক পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় মো. সামির (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিঘিরপাড় পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামির ওই এলাকার উত্তরপাড়ার বাহাদুরের বাড়ির মো. সোহাগের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের দিঘিরপাড় পাকা সড়ক পার হচ্ছিল সামির। এ সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিকশার ধাক্কায় সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল বলেন, দুর্ঘটনার পর অটোরিকশাটি পালিয়ে যায়। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
যে আই